• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

বড়পীর আব্দুল কাদের জিলানী (র.) ইসলামের সঠিক দর্শন বিস্তারে দিশারির ভূমিকা রাখেন— সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

Lovelu / ২৫৯ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
পীরানে পীর দস্তগীর, গাউছুল আজম হযরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (র.) ইসলামের সঠিক আকিদা বিস্তারে দিশারির ভূমিকা রাখেন বলে মন্তব্য করেছেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী। 
 তিনি আরো বলেন, হযরত গাউসুল আযম আবদুল কাদের জিলানী (র.) আউলিয়ায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বীনি ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জনে সক্ষম হন। তিনি যুগ যুগ ধরে বিশ্ব মুসলিমের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে রাউজান উত্তর সত্তা দরগাহ্ বাজার ঈদগাহ ময়দানে হযরত আব্দুল কাদের জিলানী (র.) কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রাস্টেরপরিচালিত হিফজখানা মাদরাসার দস্তারবন্দী অনুসঠানে ৪ জন হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হয় গত বছরের ৪ জনকে সনদ দেওয়া হয়।
হযরত আব্দুল কাদের জিলানী (র.) কল্যাণ ট্রাস্টের সহ সভাপতি আলহাজ্ব  আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে মাহফিলে কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান করেন পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, মাওলানা আবুল আসাদ জুবায়ের রজবী, মোহাম্মদ গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আল আযহারী, মাওলানা মোঃ সেলিম উদ্দিন রেজভী প্রমুখ। উপস্থিত ছিলেন, খলিফা আব্দুল কুদ্দুস মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category