• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

সভাপতি জসীম উদ্দীন ও মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য্য

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

Lovelu / ৩৫৬ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন নির্বাহী পরিষদের জসীম উদ্দীন সভাপতি এবং প্রণব কুমার ভট্টাচার্য্য মহাসচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার(১৯আগস্ট) সার্কিট হাউস রোডের তথ্য বভনে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুপুরে ২ ঘন্টার  বিরতিসহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ গ্রহণ করা হয়। সাতাইশ সদস্য নির্বাহী কমিটির শুধু সভাপতি পদে ভোট গ্রহণ করা হয়। অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে মোহাম্মদ জসিম উদ্দিন ১০৭ ভোট এবং ফয়জুল হক ৬৪ ভোট পান। মোট ২১২ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান ভোটের ফলাফল ঘোষণা করেন।

এসোসিয়েশনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি খালেদা বেগম মোহাম্মদ আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার ; যুগ্ম মহাসচিব মোহাম্মদ শিবলী জামান মোঃ ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাকসুদ বিল্লাহ, দপ্তর সচিব এ এম ইমদাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ফাহিম জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোফা ইমদাদ,সাংস্কৃতিক সচিব মাহবুবুর রহমান, তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন -মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মোহাম্মদ তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপাংকর বর,চৌধুরী সাহেলা পারভীন, মোহাম্মদ মনিরুজ্জামান খান, মোঃ জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, মোঃ রুবেল রানা এবং কে এম খালিদ বিন জামান।

এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায় কমিটির সভাপতি স.ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সি জালাল উদ্দিন পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category