• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

বিদায়ী ইউএনওকে ডোমার স্বাস্থ্য বিভাগ থেকে সম্মাননা প্রদান

Lovelu / ২৩৭ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রমিজ আলমের বিদায়ী সংবর্ধনা স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (৭ই নভেম্বর) সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. রমিজ আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান প্রমূখ।

এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম তার দায়িত্বের বিষয়ে কথা বলেন। এমনকি আগামীতেও ডোমারের স্বাস্থ্য সংশ্লিষ্ট সহ ডোমারবাসীকে আন্তরিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া ডোমারের সাধারণ মানুষের ভালোবাসার প্রতি তিনি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম চলতি বছরের ৯ই মে ডোমারে যোগদান করেন। গত ১৯শে অক্টোবর তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে দিনাজপুর সদর উপজেলায় বদলি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category