• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বান্দরবান থানচিতে সড়ক দুর্ঘটনা স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

Lovelu / ২০৯ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের থানচি- আলীকদম সড়কের ডিম পাহাড়ের ১৮ কিলোমিটার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দুর্ঘটনা কবলিত পড়ে স্বাস্থ্য বিভাগে এক কর্মকর্তার পরিবারের চারজনসহ ৫ জন আহত হয়েছেন। আজ রবিবার (৮ জানুয়ারী) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের গাড়ি নং ঢাকা মেট্টো-ঘ-১৫-১৫৫৭ থানচি হতে আলীকদম যাওয়ার পথে ডিম পাহাড়ে ১৮ কিলোমিটার নামক স্থানে পৌঁচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে ২শ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর আহত চালকসহ ৫জনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড়ে এ দুর্ঘটনায় ড্রাইভারসহ ৫জন আহতরা হলেন, ঢাকায় কাওরান বাজার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ-পরিচালক মোঃ নিয়াজুর রহমান (৫২), তার স্ত্রী জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও গাড়ির ড্রাইভার মোঃ নূুর নবী (৪২)।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার পরিবারের ৫জনকে আহত অবস্থায় উদ্ধার করে আলীকদম হাসপাতালে পাঠানো হয়, পরে আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category