• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই: ইউএনও মাহমুদা কুলসুম মনি ত্রিশালে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ, দেড় বছরেও চালু হয়নি নতুন সেতু চিকিৎসক রোগীর মধ্যে মানসিক স্বস্তি ও আস্থা তৈরি করতে পারেন: মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের নির্বাহী পরিষদ গঠন মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন

ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ….. পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩১৪ Time View
Update : সোমবার, ৪ জুলাই, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. শামসুল আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ‘২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর। অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে গত ২৫ জুন আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে সক্ষম হয়েছি । এই সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণাঞ্চলকে ২১টি জেলার সাথে সরাসরি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েগেছে।তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর পরই মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রজেক্টগুলো এই বছর চালু হতে যাচ্ছে। সোমবার (৪ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, মতলব উত্তরের ৪ লক্ষাধিক জনবসতির মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পকে টেকসই ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে। মতলব-গজারিয়া সেতু নির্মাণের মাধ্যমে মতলব তথা চাঁদপুরের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর দূরত্ব কমিয়ে আনতে হবে। আর এই সেতু বাস্তবায়নের মাধ্যমে মতলবে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় প্রতিমন্ত্রী আরো বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা যা আমাদের আত্মপ্রত্যয়ের প্রতীক। ‘পদ্মা সেতু উদ্বোধনের পর পরই মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো মেগা প্রজেক্টগুলো এই বছরই চালু হতে যাচ্ছে।

মতলব উত্তর উপজেলায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান হিসাবে মোট ৪ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করেন। এর মধ্যে ১২ জন দরিদ্র ব্যক্তিকে ১ লক্ষ ৩০ হাজার আর ১৬ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করেন।

চেক বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শহিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,
ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার প্রধান শিক্ষক খায়ের উদ্দীন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category