• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

ফরিদগঞ্জে জোরপূর্বক চালু করেছে অবৈধ ইটের ভাটা

Lovelu / ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

সোহাঈদ খান জিয়া,চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদগন্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নে বিএনপির ডোনার শাহ আলম তপদার জোরপূর্বক চালু করেছে অবৈধ ইটের ভাটা। পরিবেশ ছাড়পত্র, জেলা প্রসাশকের লাইসেন্স সহ সকল সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে মূল অংশীদারদের বৃদ্ধাংগুলি দেখিয়ে নাম দারী কিছু আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় প্রভাবখাটিয়ে এ ইটের ভাটা চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরজমিন গিয়ে দেখা যায়, পূর্বে এই ইটের ভাটা নাম ছিল, মেসার্স হাজি আবদুল অদুদ এন্ড শফিউল্লাহ মিয়া ব্রিক কোং F&F, নয়জন অংশীদার মিলে ভাটাটি চালিয়ে আসছিল। এলাকাবাসীর আন্দোলনের ফলে এবং অংশীদারদের মধ্যে বনিবনার কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

পূর্বের প্রতিষ্ঠানের শেয়ার ষোল ভাগের এক ভাগ ৭ নং অংশীদার বর্তমানে মেসার্স মা রহমত ব্রিকস ( MRB) প্রোঃ শাহআলম তপদার নামে পরিচালনা করে আসছে।
ইটের ভাটা সংলগ্ন তিন পাশ্বেই এল,জি,ই,ডির রাস্তা আছে। এক কিঃমিঃ মধ্যে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি উচ্চ বিদ্যালয়,একটি দাখিল মাদ্রাসা, একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, একটি জনতা ব্যাংক,একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এবং ইউনিয়ন পরিষদ আছে। এতো গুলি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবা প্রতিষ্ঠানে হাজারো ছাত্র ছাত্রী, সেবা গ্রহিতাগন যাতায়াত করতে হয়।,তাদের প্রতিনিয়ত ইভটিজিং সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চারপাশে কৃষি জমি।বসত বাড়ি। অবৈধ টেক্টর দিয়ে মাটি,বালু, ইট কেরিং।ভাটার কালো ধোঁয়া, ধুলো বালির কারনে পরিবেশের ক্ষতির পাশাপাশি ফসলি জমির ক্ষতি হচ্ছে। শিশু এবং বয়োবৃদ্ধদের মাঝে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। সরকারের মিশন ভেস্তে যেতে বসেছে।আমি ১নংঅংশীদার মুহাম্মদ ওমর ফারুক। আমার স্ত্রী ৯নং অংশীদার নাজমুন আক্তার। আমরাই উক্ত প্রতিষ্ঠানের তিন ভাগের এক ভাগের মালিক।আমরা ৩৯ শতাংশ জমির মাটির টাকা,জমি ভাড়া।শেয়ারের টাকা পাবো।আমাদের সাথে কোনো রকম সমন্বয় না করে ফিল্ড চালু করেছে।আমাদের আগের নাম্বার চিমনিতে রয়েছে।আমরা আমাদের ন্যায্য অধিকার দাবী করছি।আমাদের সাথে সমাধান না করে তিনি ফিল্ডের নাম,মার্কা, মালিকানা পরিবর্তন করতে আইন অনুযায়ী পারেন না।

এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর, শিক্ষা মন্ত্রী, বনও পরিবেশ মন্ত্রী,চাঁদপুরের জেলা প্রসাশক,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু দৃষ্টি আকর্ষণ কামনা করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category