• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

পলাশবাড়ী প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগারের উদ্বোধন করেন পৌর মেয়র বিপ্লব প্রধান

Lovelu / ৩১৭ Time View
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
শুক্রবার  (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী  প্রেসক্লাব ভবনে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার এর শুভ উদ্বোধন করেন। পরে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী প্রেসক্লাবের একটি প্রতিষ্ঠান হিসাবে বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা কেন্দ্র ও পাঠাগার হিসাবে সর্ব সাধারণের জন্য উম্মুক্ত থাকবে। এ প্রতিষ্ঠানটিতে একপাশে বঙ্গবন্ধুর জীবন কালের স্ব চিত্র, অন্য পাশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই, দেশের সংবিধান সেট, বিভিন্ন বিষয়ে লেখা নানা লেখকের তথ্য নির্ভর বই সমূহ এই পাঠাগারে স্থান পেয়েছে।
এ প্রতিষ্ঠানটি সম্পর্কে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন জানান, বঙ্গবন্ধু আমাদের জাতির পরিচয়, জাতীয় সম্পদ তিনি সকল বাঙ্গালীর অহংকার । মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সম্পর্কে আগামী প্রজন্মের নিকট সঠিক তথ্য তুলে ধরার জন্য ও দেশের সঠিক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তুলে ধরার লক্ষে পলাশবাড়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এ উদ্যোগ। তিনি আরো বলেন,আমাদের জেলা তথ্য বিষয়ক বই ও জেলার কৃতি সন্তানদের লেখা বই এই পাঠাগারের মাধ্যমে তুলে ধরার জন্য প্রদান করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category