• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজা সহ স্বামী -স্ত্রী আটক 

Lovelu / ২৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কে গাড়ী চেকিংকালে ৩ কেজি গাঁজাসহ এক দম্পতি স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের এসআই (নিঃ) রাজু ইসলাম, এর নেতৃত্বে গাড়ি চেকিং এর ডিউটি করাকালে আজ ১৮ জানুয়ারী বেলা পৌনে তিন  ঘটিকার সময় যাত্রী বাহী বাস BEST ONE, যাহার রেজি নম্বর রংপুর –ব-১১-০০৪৭ থামিয়ে চেকিং করাকালে ১। আঃ মজিদ (৫০) ও তার স্ত্রী ২। মোছাঃ লাইলি বেগম (৪০) এর নিকট থাকা ব্যাগের ভিতর লাল পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১। আঃ মজিদ (৫০) কুষ্টিয়া জেলার কুমারখালী  থানার বেতবাড়িয়া গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে ও ২। মোছাঃ লাইলি বেগম (৪০), স্বামী-আঃ মজিদের স্ত্রী চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর গ্রামের মৃত খলিল সরকারের কন্যা।
এবিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-১৩ তারিখ-১৮/০১/২০২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category