• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

হারুনুর রশিদ সভাপতি ও আনোয়ারুল আজিম সাধারণ সম্পাদক

নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

Lovelu / ২০২ Time View
Update : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

মোঃ নজরুল ইসলাম (এরশাদ) নোয়াখালীঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯অক্টোবর) সকালে নদোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সহিদ হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদ হোসেন, সদস্য বাবু বিনয় কিশোর রায়, সদস্য নুরুল হক চৌধুরী, সদস্য শেখ মহি উদ্দিন, সদস্য আবু সায়েম,সাবেক জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক কিং মোজাম্মেল, বেল্লাল হোসেন পাটোয়ারী, হারিছ আহমেদ হারিছ প্রমূখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান বাহার, প্রচার সম্পাদক মিজানুর রহমান মির্জু, সহপ্রচার সম্পাদক খোরশেদ আলম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক শামসুল হক, বিশিষ্ট রাজনৈতিবিদ আবু ইউসুফ আজাদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তরা বলেন বিএনপি জামায়াতের লোকরা ভেকসিনের বিরুদ্ধে কথা বলছে , তারাই সবাইর আগের কোরোনা ভেকসিন নিয়েছে। দেশের প্রত্তানত অঞ্চল সহ শতভাগ বিদ্যুৎয়ান করা হয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ১৯৯৬সালে ক্ষমতায় আসার পর সন্তানের সাথে মায়েদের নাম অন্তর্ভূক্ত করেন।বিএনপির দলের তারেক জিয়া ও খালেদা জিয়া নির্বাচন করতে পারবে না। তাহলে বিএনপি কাকে ক্ষমতা আনতে চায়। কাউন্সিলের ২৫০জন যদি তাদের পরিবারের ৫জন করে নতুন সদস্য করে তাহলে ২২৫০জন ভোট করে তার সাথে ছাত্র লীগ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এমপি সাহেব এক প্রোগ্রামে বলছে ব্যারিস্টার খোকন বলছে পিটাও পিটাও, তার একসাপ্তাহ পর খোকন সাহেব আর এমপি সাহেব একটেবিলে বসে খাবার খেয়েছেন।

সভার ২য় পর্বে ইউনিয়ন কাউন্সিলদের ভোটে হারুনুর রশিদ সভাপতি ও আনোয়ারুল আজিম সোহাগ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category