• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

নারায়ণপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Lovelu / ৩০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহকে পুনরায় সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. রেজোয়ান বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক প্রিয় চাঁদপুর এর বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, নারায়নপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, মিঞা মো. মামুন কোষাদক্ষ মো. মোস্তফা কামাল ও ইব্রাহীম খলিল প্রমুখ। এর পূর্বে প্রেসক্লাবের ২০২২ সালের আয়-ব্যয়ের হিসেব প্রকাশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

পরে ২০২৩ সালের কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি, মুহাম্মদ আরিফ বিল্লাহকে পুনরায় সভাপতি এবং দৈনিক বাংলাদেশ জার্নালের চাঁদপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category