• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি টিটু

Lovelu / ২১৫ Time View
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে রাস্তার ভিত্তি প্রস্তুর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। প্রায় ৩০ হাজার মানুষের স্বপ্ন পূর্ণ হলো। দীর্ঘ দিন ওই রাস্তাটি না থাকায় ১০টি গ্রামের মানুষ ২ কিঃমিঃ পা হাটে নাগরপুর উপজেলা ও সদর বাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করত। রাস্তাটির কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন হাওয়ায় মহা খুশি গ্রামবাসী।
সোমবার সকালে  নাগরপুর কৃষি ব্যাংক-পানান বাজার ভায়া মাদ্রাসা সড়ক, বেকড়া সাতগাছা সড়ক ও বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে বেহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ  বাগকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, এমপির সহধর্মিনী  আরিয়া ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুব রহমান, সহকারি শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন।
রাস্তা উদ্বোধনের সময় এমপি টিটু বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর এই প্রত্যাশায় কাজ করে চলছে। নাগরপুরে উন্নয়ন হচ্ছে আগামীতে আরো উন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category