• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

Lovelu / ১৭৩ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল)ঃ
দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ সুবর্ণজয়ন্তী  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমূখ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category