• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

নাগরপুরে এমপি টিটুর জন্মদিনে দোয়া মাহফিল

Lovelu / ২৫৪ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতনঃ

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনাব আহসানুল ইসলাম টিটু এমপি এর শুভ জন্মদিন পালিত হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায়, উপজেলা মোড় কার্যালয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর জন্মদিন পালিত হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠন এ জন্মদিন পালন করে।

কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত আলহাজ্ব মকবুল হোসেন ও মহিলা আওয়ামীলীগ নেত্রী মোনা হোসেনের প্রথম সন্তান আহসানুল ইসলাম টিটু ১৯৬৯ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুরে তার নানা বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর জন্মদিনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এমপি’র উপজেলাস্থ নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সম্পাদক মো. সজিব মিয়া প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category