• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাগরপুরে অসময়ে আমের মুকুল ” বারোমাসি গাছ নয় ফুল মুকুলে মৌ “

Lovelu / ৪১৩ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

মো. আমজাদ হোসেন রতন:
টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের বৃদ্ধ আব্দুল কাদের (৬০) এর বাড়িতে অসময়ে আমের মুকুলের ঘটনাটি ঘটেছে। নিজেদের প্রয়োজনে বাড়ির পাশেই কয়েকটি দেশীয় জাতের আমের চারা লাগিয়েছেন প্রায় ১১ বছর আগে। গত পাঁচ বছর ধরে প্রতি বছর রসালো সুমিষ্ট আম পেয়ে আসছেন সেই গাছগুলো থেকে। হঠাৎ করেই চলতি হলুদ ফুলের মৌসুমে মৌমাছিরা তাঁর একটি আম গাছে গুনগুন করছে। মৌমাছির গুঞ্জনে জানান দিয়েছে তাঁর আম গাছে অসময়ে মুকুল আসতে শুরু করেছে।
সরেজমিন জানা যায়, সখের আম চাষী উপজেলার মাইলজানি গ্রামের ধর্মান্তরিত (আ. কাদের) প্রফুল্ল চক্রবর্তীর সন্তান। তিনি সনাতন ধর্মের অনুসারীর সন্তান হলেও মুসলমান হয়ে সংসার পেতেছেন মুসলিম নারীকে বিবাহ করে। আড়াই যুগ পার করেছেন সহধর্মিনীর সাথে। মেয়েও বিয়ে দিয়েছেন। বয়সের ভারেও চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার। এ বছর তাঁর স্ত্রী মারা যাওয়ায় তিনি মানসিক এবং শারিরীক ভাবে আরও বেশী অসুস্থ্য হয়ে পড়েছেন।
আব্দুল কাদের খান জানান, আমার বাড়িতে কয়েকটি দেশী জাতের আমের চারা রয়েছে। ওই গাছটিই বেশী বড় হয়েছে। গাছের বয়স ১১ বছরের মত হবে। প্রতিবছর আমের মৌসুমে আগাম মুকুল আসে ওই গাছটিতে। গাছটি বারোমাসি আমের গাছ নয় তবুও হঠাৎ করেই এবারই প্রথম অসময়ে আমের মুকুলে ছেয়ে গেছে শাখা, প্র-শাখা। তীব্র শীতে আমের মুকুল কেমন থাকবে বা হবে আল্লাহই ভাল জানেন। সবশেষে আল্লাহ ভরসা বলে তিনি বিদায় নেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, আবহাওয়ার পরিবর্তনে আগাম জাত ও খাদ্য উৎপাদন বিশেষ করে সি.এন রেশিও মেইনটেইন হলে আগাম আম গাছে মুকুল আসতে পারে। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও জানান, ওই মুকুল ফোটার আগেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় পানি দিতে হবে। আগাম ফলনে কৃষক লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category