• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যুতে আত্মহত্যার প্ররোচনায় থানায় মামলা

Lovelu / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এ.এম.ফিরোজ, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ

নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম হাসি(২৫) বেগম। হাসি নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা গ্রামের হাসেম আলীর মেয়ে। হাসি এক মেয়ের সন্তানের মা। তার মেয়ের বয়স ৩ বছর। তার শশুরবাড়ি পৌরসভার কলাপাড়া এলাকায়। স্বামীর বাড়িতে ওই ঘটনা ঘটে।

হাসির পরিবার সূত্রে জানা যায়, হাসির বিয়ে হয় ৬ বছর হলো। তার স্বামী সারোয়ার জাহান (২৭) কলাপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে হাসি সংসার জীবন চালিয়ে যাচ্ছিল। তার শশুর,শাশুড়ী, দেবর সজিব মিলে হাসিকে নানাভাবে নির্যাতন চালাত। প্রতিদিনের ন্যায় ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যার দিকে তার শশুর শাশুড়ি ও দেবরের সাথে ঝগড়া হয়। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে হাসি এক পর্যায়ে আত্মহত্যার জন্য গোয়াল ঘরের ধন্যায় ফাঁস টানায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে হাসির বাবা ওই ঘটনার পরিপ্রক্ষিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করে মামলা করে।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানায়, খরব পাওয়া মাত্র হাসির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসির বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category