• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

আ.লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়

দেশের উন্নয়নের সার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে — সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

Lovelu / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলু:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান)।

২২ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এ সময় তিনি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমরা আওয়ামীলীগ করি। আমাদের নিজের মধ্যে কোন কোন্দল চাইনা। আমরা চাই শান্তি। শান্তির লক্ষে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মতলবের মানুষ শান্তিপ্রিয়, কোন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজকে পছন্দ করেনা। শেখ হাসিনা এমনই একজন নেত্রী, তাঁর মতো আর দ্বিতীয় কেউ নাই। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশে উন্নয়ন হবেই হবে। তাই দেশের উন্নয়নের সার্থে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন – সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়ের আজিম পাঠান স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরীফ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, আওয়মীলীগ নেতা রফিকুল ইসলাম, আব্দুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, যুবলীগ নেতা নূরে আলম মুরাদ, সাইদুল ইসলাম টিপু খান, লেলিন খান, শাহাদাত হোসেন খান, ইউপি সদস্য বাচ্চু মিয়া, মনির হোসেন, মো. হালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মিয়া’সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category