• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জ থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

Lovelu / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জামাল উদ্দিনঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কোম্পানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে পূজা উদযাপন পরিষদ,মন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় সম্প্রীতির বার্তা পৌছে দিতে হবে,ফেইসবুকে কোন খবরের সত্যতা যাচাই না করে কোন কিছু প্রচার থেকে বিরত থাকতে হবে,যেকোন পরিস্থিতিতে পুলিশের সাথে যোগাযোগ রাখতে হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় কয়েকটি মন্দির সিসিটিভির আওতায় আনা হবে।যথা সময়ে মন্দিরের কার্যক্রম শেষ করে অযথা ঘুরাঘুরি না করে মন্দিরের মধ্যেই থাকতে হবে,কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আলীম,কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন ছনবাড়ী সর্বজনীন দুর্গামন্দির কমিটির সভাপতি সুজিত দাস।জীবনপুর শিববাড়ী সর্বজনীন মন্দির কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ,সাতাহাল সর্বজনীন মন্দির কমিটির সভাপতি ভিসু চন্দ্র শিল।বালুচর সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শুধাংসু রায়,জীবনপুর গোপিমোহন মন্দির কমিটির সভাপতি বিপুলা মোহন্ত,শিমুলতলা নোঁয়াগাও সর্বজনীন মন্দির কমিটির সভাপতি আরাধন সরকার।

বিলাজুর সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শশধর বিশ্বাস,শিবপুর দক্ষিণ পাড়া মন্দির কমিটির সভাপতি প্রভাত বিশ্বাস,শিবপুর মাঝপাড়া মন্দির কমিটির সভাপতি ব্রজেন্দ্র বিশ্বাস।

কালাইরাগ পশ্চিম পাড়া সর্বজনীন মন্দির কমিটির সভাপতি শংকর মন্ডল।বিজয় পাড়ুয়া সর্বজনীন মন্দির কমিটির সভাপতি করোনা মোহন দে সহ অন্যান্য মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category