• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠান

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

Lovelu / ৩৫৭ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিএনপি মহাসচিব আমন্ত্রণ পত্র পেয়েছেন।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান। সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন আব্রাহাম ভেরিডে। অনুষ্ঠানটি আসলে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের একটি সিরিজ।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বার্ষিক প্রায় সাড়ে ৩ হাজার অতিথি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ১০০টির বেশি দেশ থেকে আমন্ত্রিত অতিথিরাও থাকেন। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসাসহ সম সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category