• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

ডোমারে বিএনপির লিফলেট বিতরণ

Lovelu / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

গুম, খুন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে রংপুর বিভাগীয় গণ-সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৫শে অক্টোবর) সকাল থেকে ডোমার বাজারের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন ডোমার পৌর বিএনপির নেতারা। গণ-সমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন (মানু), ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সামিউল আরেফীন হৃদয়, যুগ্ম-আহ্বায়ক মো. ফাহিম ইসলাম প্রমূখ সহ অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৯শে অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের ৮ বিভাগের ন্যায় রংপুর বিভাগীয় গণ-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category