• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

ঝিনাইদহে এক স্কুলের প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু

Lovelu / ২০৯ Time View
Update : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

 মোঃ  ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ইস্তেফাপুর গ্রামের বদিউজ্জামান এপো (৫১) নামের এক স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বদিউজ্জমান সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই গ্রামের মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের সন্তান ।
পরিবার সূএে জানা যায়, মৃত্যুকালে বদিউজ্জামান চার সন্তান রেখে গেছেন। তারমধ্যে মেজ মেয়ে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরিরত আছেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বদিউজ্জামান কে গত ৭/৮ বছর আগে প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং আইনি লড়াই করে পুনরায় চাকরিতে বহাল হউন। আগামীকাল তার স্কুলে যোগদানের দিন ছিল। পথিমধ্যে রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে।
স্বজনদের মাধ্যম দিয়ে জানা যায়, এপো রাত ১০টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে যায় এবং এসময় তাকে বিষধর সাপে দংশন করে যার পরিনামে তার মৃত্যু  ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. লিমন পারভেজের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে।
প্রশাসন সূএে জানা যায়, সাপে কামড়ানোর কোন আলামত এখনো স্পষ্ট নয় এবং তার মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে যেখান থেকে রক্ত ক্ষরণের আলামত পাওয়া গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত রিপোর্ট আসলেই সত্যতা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category