• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

জাটকা নিধন প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সভা

জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে……উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দুস

Lovelu / ৩০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেছেন, ইলিশ কারো সম্পদ নয়, এটা জাতীয় সম্পদ, ইলিশের বড় উপকারভোগী হচ্ছে জেলেরা, দেশের স্বার্থে সবাইকে জাটকা অভিযান সফল করতে হবে, ঐ সময় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সবাই মিলে একত্রে কাজ করলে অভিযানের সফলতা আসবে। সম্মিলিত ভাবে অভিযান করতে হবে, জাটকা নিধন অভিযান শতভাগ সফল করতে হবে, অভিযানের সময় আড়ৎদারকে ও নজরধারীতে রাখতে হবে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) উপজেলা সম্মেলন কক্ষে জাটকা নিধন প্রতিরোধে মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,জাটকা সংরক্ষণ অভিযান সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলেদের যে চাল আসছে, তা সঠিক সময়ে, সঠিক নিয়মে তাদের মাঝে বিতরন করতে হবে। প্রতিজন জেলেকে ৪০ কেজি করে চাল দিতে হবে,একটা চাল ও তাদেরকে কম দেওয়া যাবেনা, জেলেদের তালিকার পরিপূর্ণ চাল আসছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কাউসার আলম, কোস্টগার্ড, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category