• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

ছেংগারচর পৌর ভূমি অফিসের অনলাইনে কর আদায় ক্যাম্প

জনগণ ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছেন …ইউএনও আশরাফুল হাসান

Lovelu / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ভূমি অফিসের উদ্যোগে অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জীবগাঁও বাজারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আশরাফুল হাসান।

ক্যাম্প পরিচালনা করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মুন্সি। এসময় সেবা গ্রহীতা ল্যাফটেনেন্ট কমান্ডার (অব.) নুরুল আমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ইউএনও আশরাফুল হাসান বলেন, বর্তমান সরকারের উদ্যোগে জনগণ ঘরে বসেই অনলাইনে ভূমি সেবা পাচ্ছেন। এতে করে বাড়তি সময় ও অর্থ নস্ট হয় না। অনিয়ম ও দূর্নীতির কোন সুযোগ নেই। তাছাড়া সেবা গ্রহীতারাও হয়রানি হতে হয় না। তাই সবাই অনলাইনে ভূমি সেবা গ্রহণ করবেন। ল্যান্ড ডট গভ ডটবিডি লগইন করে ভূমির যেকোনো সেবা অনলাইনের মাধ্যমে ঘরে বসে এমনি বিশ্বের যেকোনো স্থানে থেকে গ্রহণ করতে পারবেন।

তিনি আরও বলেন, এসব সেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই আজকের এই ক্যাম্প করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাই ক্যাম্পে এসে সহজেই অল্প সময়ের মধ্যে খাজনা দিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category