• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় নুদরাত জাহান নোশিন

Lovelu / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত নুদরাত জাহান নোশিন ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায়। নুদরাত জাহান নোশিন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের মোঃ নাসির উদ্দিন ও ফাতেমা আক্তার দম্পতির জৈষ্ঠ্যসন্তান। সে ২০০৫ সালের ৫ জুন সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নোশিন এবছর ঢাকা বোর্ডের উত্তরা রাজউক মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। নোশিন ভবিষ্যতে চিকিৎসক হয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করে দেশের মানবতার সেবায় কাজ করতে চায়।

এর আগে উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজ থেকে নোশিন পিএসসি, জেএসসি ও এসএসসি ( বিজ্ঞান বিভাগ) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষার ফলাফলের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুদরাত জাহান নোশিন বলেন, আলহামদুলিল্লাহ সকলের দোয়া, পিতামাতা ও শিক্ষকদের পরিশ্রম এবং নিজের প্রচেষ্টায় ভাল করতে পেরেছি। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারি, তার জন্য সকলের দোয়া কামনা করছি।

উল্লেখ্য, নুদরাত জাহান নোশিন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের বড় ভাই নাসির উদ্দিনের জৈষ্ঠ্যকন্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category