• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

চাঁদপুর সদর ও মতলবে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

Lovelu / ৪৫৯ Time View
Update : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

২ অক্টোবর রবিবার শারদীয় দূর্গোৎসবের মহাসপ্তমীতে চাঁদপুর জেলার সদর মডেল, মতলব দক্ষিণ ও মতলব উত্তর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

এসময় তিনি উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মীসহ সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার বলেন,শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category