• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-সদস্যরা শপথ নিলেন

Lovelu / ৫৫৩ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চাঁদপুর জেলা পরিষদের পুণরায় নির্বাচিত চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটোয়ারী ও নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠিত হয়।

জেলাপরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. ইব্রাহীম। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে শপথ নিয়েছেন যারা: চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।

সাধারণ সদস্য ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর উপজেলা) মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড (হাইমচর উপজেলা) খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড (ফরিদগঞ্জ উপজেলা) আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড (মতলব দক্ষিণ উপজেলা) মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড (মতলব উত্তর উপজেলা) মো. আলাউদ্দিন সরকার. ৬নং ওয়ার্ড (কচুয়া উপজেলা) তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড (হাজীগঞ্জ উপজেলা) মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ড (শাহরাস্তি উপজেলা) মো. জাকির হোসেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ ও হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া) তাছলিমা আক্তার ও ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী।

গত ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন আলহাজ ওচমান গণি পাটওয়ারী। এছাড়া ৮জন সাধারণ সদস্য ও ৩জন মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category