• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “হিফজুল কোরআন প্রতিযোগিতা” ২০২২

Lovelu / ৬৩০ Time View
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

তানজীন রোবেলঃ

গত তিন বছরের ন্যায় এ বছরও ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২। আগামী ৫ ডিসেম্বর(সোমবার)২০২২ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত তিনবছর এটি “ত্বারতীলুল কোরআন তিলাওয়াত” প্রতিযোগিতা নামে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েতনগর সাহেব বাজার(শহীদ লেয়াকত সরকার বাজার) বাদ আসর ‘আলোর পথিক সমাজ সংঘ’র উদ্যোগে এই “হিফজুল কোরআন প্রতিযোগিতা” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জানা যায়, এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
এতে বিচারকের আসনে থাকবেন হাফেজ ক্বারী মুহাম্মদ তাসনীম আমিন সাহেব।
বিচারক- PHP কোরআনের আলো NTV. ঢাকা বিভাগ।পরিক্ষক- হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। সহকারী পরিচালক ও সিনিয়র প্রশিক্ষক
মুয়াল্লিমুল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ।

হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ সাহেব(সিনিয়র শিক্ষক, হিফয বিভাগ, ফুলছোয়া মাদ্রাসা)

সংঘটির পক্ষ থেকে জানা যায়, ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ প্রকাশ করাই হলো প্রতিযোগিতার মূল আকর্ষণ। এছাড়া এর মাধ্যমে ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে থেকেও ক্বারীদের নিয়ে আসার লক্ষ্য রয়েছে এই সংঘের। তাই আগামীতে আরো বড় ও প্রাণবন্ত চমৎকার আয়োজন করার চিন্তা রয়েছে সংঘটির। আর সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে এর সদস্যরা। একই সঙ্গে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২টি অংশ থাকবে। এগুলো হলো-ইভেন্ট
প্রথম পর্বে “ক”গ্রুপের ৫ পারা (যে কোনো পারা থেকে ক্রমানুসারে) প্রতিযোগীর বয়সসীমাঃ-১১ বছর।
“খ” গ্রুপের ২০ পারা (যে কোনো পারা থেকে ক্রমানুসারে)
প্রতিযোগীর বয়সসীমাঃ-১৪ বছর।
দ্বিতীয় পর্বে ইসলামিক কুইজ প্রতিযোগিতা উপস্থিত জনসাধারণের জন্য।
অনুষ্ঠানটিতে অতিথি ও মেহমান হিসাবে থাকবেন বিশিষ্ট আলেমসমাজ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
আয়োজনটির সার্বিক সহযোগিতায় ও সরাসরি সম্প্রচার করবে”আমরা মতলবের জনগন” ফেসবুক গ্রুপ।
সহযোগিতার জন্য ও বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
মোবাইল নম্বর,ইমু,হোয়াটসঅ্যাপ<> 01631813810
E-mail: abmamun20002@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category