• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

গানের পাশাপাশি অভিনয় চালিয়ে যাব পড়শী

Lovelu / ৪৩১ Time View
Update : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ডেস্ক নিউজঃ

শ্রেতাপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী গানের পাশাপাশি বিশেষ দিনের নাটকে অভিনয় করেন। গত রোজার ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। আসন্ন কোরবানির ঈদে জোভান আহমেদের সঙ্গে একটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। এর আগেও কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন তারা।

নাটকে তাদের জুটি বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকদের। তবে পড়শী বলেছেন, আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই। তবে এটি সত্য, জোভানের সঙ্গে আমার অভিনয় দর্শক বেশি পছন্দ করছেন। আমাদের জুটির ‘ভালোবাসার তিন দিন’ নাটকটির ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই সঙ্গে ‘লাভ স্টেশন’ নাটকের ভিউও প্রায় এক কোটি। এ কারণে নির্মাতারা আমাদের জুটি করে নাটক নির্মাণ করছেন। তবে অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করছি। সামনে তাদের সঙ্গে বেশি বেশি কাজ হতে পারে।

পড়শী বলেন, নাটকে অভিনয় করলেও গান থেকে দূরে থাকা একেবারেই অসম্ভব। আমি গানের জগতের মানুষ। তাই গান নিয়েই থাকতে চাই। সবকিছুর আগে-পরে গানই আমার কাছে প্রাধান্য পাবে। তিনি বলেন, অভিনয় আমার শখের জায়গা, অভিনয় করতে ভালো লাগে। আর নাটকেও সাফল্য আসছে। কাজটিও ভীষণ উপভোগ করছি। দর্শক যতদিন চাইবেন, গানের পাশাপাশি অভিনয় চালিয়ে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category