• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

গাইবান্ধায় টিটিসি শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল বিতরণ 

Lovelu / ৩৫৩ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা:
শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা- অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা জন্মভূমি বাংলাদেশ, কর্মভূমি বিশ্বময় এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে শনিবার সকালে গাইবান্ধার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসাবে ২৪ জন শিক্ষার্থীদের মাঝে হেলমেট যুক্ত বাইসাইকেল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ  ব্যুরো (বিএমইটি) ঢাকার মহাপরিচালক এনডিসি শহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সাইকেল বিতরন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (উপ-সচিব) জাকির হোসেন।
জাকির হোসেন তার বক্তব্যে বলেন, নদী ভাঙন কবলিত অস্বচ্ছল, অসহায় শিক্ষার্থীদের জীবন যাপন এগিয়ে নেওয়ার লক্ষ্যে ও তারা যেন কর্মমুখী হয়ে উঠে এই জন্য গাইবান্ধা সহ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ জেলায় ধাপে ধাপে সাইকেল বিতরণ করা হচ্ছে। সাইকেল চালালে শারীরিক ফিটনেস ঠিক থাকে। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র সম্বন্ধনে মানুষকে অবগত করতে প্রচারণার উদ্দেশ্য এটি। এখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, হাউস কিপিং সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং করানো হয়। এখানে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে শিক্ষার্থীরা যেন বিদেশে যেতে পারবেন।
বিশেষ অতিথি হিসেববে আরও বক্তব্য রাখেন,  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো (বিএমইটি) ঢাকার কর্মসংস্থান বিভাগের উপ-পরিচালক জোহরা মনসুর, সাধারণ সেবা উপ-পরিচালক আবুল কালাম আজাদ,  প্রশাসন ও অর্থ বিভাগের উপ-পরিচালক রেজওয়ানুল হক চৌধুরী।গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ  আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-, গাইবান্ধা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেসারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর কম্পিউটার এর সিনিয়র ইন্সট্রাক্টর আমির হোসেইন, ইন্সট্রাক্টর মিজানুর রহমান, উপকারভোগীদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছাঃ রুবি আক্তার ও বিপ্লব মিয়া প্রমুখ।
আলোচনা শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এর আগে গাইবান্ধা জনশক্তি ও কর্মসংস্থান অফিস ও অফিসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category