• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

মতলব উত্তরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরুর উদ্বোধন 

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ইসমত বাহার: 

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, ধান সংগ্রহ অভিযান হলো খাদ্যশস্য সংগ্রহ করার জন্য সরকারিভাবে পরিচালিত একটি কার্যক্রম। এই কার্যক্রমের মাধ্যমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল কারিগর। তাদের স্বার্থ রক্ষা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই ধান সংগ্রহ কার্যক্রম তারই অংশ। কৃষক যেন দালালমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ধান বিক্রি করতে পারেন, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।

মঙ্গলবার (২৭ মে-২০২৫) উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উপজেলার প্রকৃত ও নিবন্ধিত কৃষকরা যাতে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারেন, সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। প্রতিটি লেনদেন হবে ডিজিটাল এবং কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে মূল্য পরিশোধ করা হবে।

এ বছর উপজেলার দুটি খাদ্য গুদামের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬৮১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, যা মনপ্রতি ১৪৪০ টাকা। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জিয়াউল হক, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কৃষকরা।

উপজেলা খাদ্য বিভাগ জানিয়েছে, কৃষকের অ্যাপ এবং উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত নিবন্ধিত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে যাতে সবাই সমান সুযোগ পান।

স্থানীয় কৃষকরা জানান, বাজারে যেখানে ধানের দাম ওঠানামা করে, সেখানে সরকার নির্ধারিত এই মূল্য তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। ন্যায্য দাম পাওয়ায় তাঁরা খুশি এবং সরকারের এই উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

এই ধান সংগ্রহ কার্যক্রম শুধু কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং দেশের খাদ্য মজুদের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category