• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে পার্টনার কংগ্রেস

কৃষকদের  এগিয়ে নিতে পারলেই কৃষি বিপ্লব সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ২৪৩ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

ইসমত বাহার :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।রবিবার(১জুন-২৫)পৌরসভা  মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মো. আবুল কালাম আজাদের পরিচালনায় পার্টনার কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফারুক আলম, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, কৃষক মো.আতাউর রহমান, রাহেলা খাতুন,মো.ফারুকুল আমিন প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আলোচনায় বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষি খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পিএফএস সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন।একজন ভালো মানের কৃষক বা প্রশিক্ষিত কৃষক অন্য কৃষককে ভালো পরামর্শ দিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সহায়তা করবেন।সম্মিলিত ভাবে কৃষকদের  এগিয়ে নিতে পারলেই কৃষি বিপ্লব সম্ভব।

তিনি আরোও বলেন,আপনারা নিজ স্বার্থে আপনাদের এই স্কুল গুলো সক্রিয় রাখেন সমিতি গঠন করেন। আপনারা সাপ্তাহিক, পনেরদিন বা মাসিক প্রোগ্রাম করে সজিব রাখেন ওই এলাকার কৃষকদের জন্য। আপনারা একটা আদর্শ বিষয় উপস্থাপন করেন তাতে সাধারণ কৃষক উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category