• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম

Lovelu / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ডেস্ক নিউজঃ

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম। শনিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে ছিল ফল উৎসবের আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, আমরা আমাদের সন্তানদের মুক্তিযোদ্ধা ও জীবনযোদ্ধাদের গল্প শোনাতে চাই। অভিভাবকদের দায়িত্ব সন্তানদের আদর্শের শিক্ষা দেওয়া এবং বাঙালি সংস্কৃতির কথা জানানো। চাঁদপুর সাংবাদিক ফোরামের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে এবং উৎসাহিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, সাংবাদিকরা সবসময় জাতির সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সম্পদ ও চাঁদপুরের ঐতিহ্য ইলিশ মাছ রক্ষায় সাংবাদিকদের লেখা ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকরা সোচ্চার হওয়ায় চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উৎসাহমূলক আয়োজন করার জন্য ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহরিয়ার পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারসহ সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category