• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলবে গণ- সংবর্ধনা

এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। ……সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

Lovelu / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলু :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি জামায়াতে দেশে নৈরাজ্য করার চেষ্টা করছে। সকলে মিলে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আপনারা দলের আর্দশ মেনে চলবেন। শেখ হাসিনাার হাত শক্তিশালী করবেন এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হবে ও বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো পূরন হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগে আয়োজিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর গণ সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এই সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালোভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়- দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আমরা বিশ্বাস করি নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। জনগণের ক্ষমতায়ন যদি করতে হয় নারীর ক্ষমতায়ন প্রয়োজন। সেজন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন।’

মায়া চৌধুরী বলেন, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ এমন কোনো খাত নেই, যেখানে পরিকল্পিত উদ্যোগ ও কার্যক্রমের বাস্তবায়ন করেননি। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ ও বিকাশে গৃহীত নানা উদ্যোগ ও কার্যক্রমের দিকে তাকালে দেখা যাবে বঙ্গবন্ধুর হাত ধরেই রচিত হয় একটি আধুনিক বিজ্ঞানমনস্ক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত্তি, যা বাংলাদেশকে ডিজিটাল বিপ্লবে অংশ গ্রহণের পথ দেখায়।

তিনি আরো বলেন আমি আপনাদের ভালোবাসায় ধন্য। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে যে সন্মান দিয়েছে আমি তার কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ কটেছে তা পূরন করতে চেষ্টা করবো। আপনাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভুইয়া, প্রধান বক্তা চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আঃ রব ভূঁইয়া,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু,উদ্দিন চৌধুরী ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী,মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলম,ছেংগারচর পৌর সভার মেয়র রফিকুল আলম জজ,ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category