• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

এক দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের স্বারকলিপি

Lovelu / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফদের পদায়ন বাস্তবায়নের ১ দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো ইউনূস এর বরাবর চাঁদপুর জেলা নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।

২৩ সেপ্টেম্বর সোমবার চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ১ দফা দাবিতে উল্লেখ্য করেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে মহাপরিচালকসহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ উচ্চশিক্ষিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স ও মিডওয়াইফদের পদায়ন করতে হবে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক নাসরিন সুলতানা, সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর মোসাম্মৎ শাহানারা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর লাইলী বেগম, শারমিন সুলতানা, সিনিয়র স্টাফ নার্স ইউসুফ ভূঁইয়া, মাসুম রাব্বানী, সবুজ হোসেন, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, কমল মন্ডল, মোঃ হাসান,

মোঃ আক্কাস ঢালী, মোঃ ইকবাল হাসান উজ্জ্বল, মোঃ তানভীর আলম শান্তসহ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category