• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

ইএএলজি প্রকল্পের আওতায় হাইমচরে দক্ষিণ ইউনিয়ন পরিষদে গনশুনানী অনুষ্ঠিত

Lovelu / ৪২২ Time View
Update : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মোঃ সাজ্জাদ হোসেন রনিঃ    
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। গনশুনানীতে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাবলী নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ওয়ার্ড প্রতিনিধিগন। উপজেলা কৃষি অফিস, শিক্ষা অফিস, সমাজসেবাসহ অন্যান্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে জনসাধারণের প্রশ্নের সমাধান দেওয়া হয়।
গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকেলে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে এ গনশুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে ও ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা।
তিনি বললেন- জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ডের সমস্যা খুঁজে খুঁজে তা সমাধান করা। টিউবওয়েল সমস্যা, কাঁচা রাস্তা সমস্যা, প্রতিবন্ধী সমস্যা, কৃষি সমস্যা সহ মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধে তারা কার্যকর প্রদক্ষেপ নিবেন। তারা কার্যক্রমে অবহেলা করলে গনশুনানীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উঠে আসে। তাই প্রতি মাসে এ ধরনের গনশুনানী অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সাবেক সদস্য এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী এস এম কবির, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মনির হোসেন, দক্ষিণ ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হোছাইন প্রমূখ।
ইউপি সদস্য বাবুল মৃধা, আলী আহমেদ দেওয়ান, সোহেল পাটওয়ারী, টেলু পাটওয়ারী, জাকির হোসেন, সিরাজুল ইসলাম মাল, মাহবুবুর রহমান কাজী, মিজান শেখ, মোঃ কাউসার বেপারী, মহিলা সদস্যগনসহ সকল ওয়ার্ডের প্রতিনিধি ও সর্বসাধারণের একাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category