• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

চাঁদপুরে বিএনপির বিশাল জনসভা 

আমরা এই সরকারকে সমর্থন দিয়েছিলাম এখনো দিচ্ছি-  আবদুল আউয়াল মিন্টু 

Lovelu / ২৪৬ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

 

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সংস্কারের জন্য যৌক্তিক সময়ের কথা বলে দীর্ঘ সময় নেয়া ঠিক হবেনা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। সংস্কারের নামে কোন তালবাহানা চলবে না। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছিলাম এখনো দিচ্ছি। কিন্তু এই সরকারের সময়  যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে  আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। তার থেকে উত্তরণের একটাই পথ দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। কোন ষড়যন্ত্র কাজে আসবে না। যে দল ষড়যন্ত্র করবে জনগণ তাদের সমুচিত জবাব দিবে।

সোমবার বিকালে (১৭ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত বিশাল জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোডম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময় নেওয়া ঠিক হবে না। সরকার কী করতে চায়, কতদিন সময় নিবে কী কী সংস্কার হবে এগুলো আমরা জানতে চেয়েছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি দূরদর্শী। ভবিষ্যতে নতুন নতুন সংস্কারের প্রয়োজন হবে। বেশি সংস্কার করে লাভ হবেনা। জনগণের নির্বাচিত সরকার দ্বারা পাশ করা না হলে সে সংস্কার টেকসই হবেনা। তাই কেবল অতীব জরুরি সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে যাতে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার আছে।

চাঁদপুর জেলা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, নিজেদের একতাবদ্ধ করার চেষ্টা করতে হবে। অতীতে কী হয়েছে তা ভুলে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনয়ন দেবে তাকে জয়লাভ করাতে হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এসময় তিনি আরো বলেন, আজকে বাংলাদেশের সকল জায়গায় আমরা কয়েকটি কারণে একত্রিত হচ্ছি।তা হলো  দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি,নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবী । এই সরকারের দায়িত্ব হলো একটি গ্রহন যোগ্য নির্বাচন করা। আপনারা জানেন গত ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। উদার গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।

 

তিনি বলেন, আমরা মানুষের গনতান্ত্রিক অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি।আমাদের নেতা তারেক রহমান এই  আন্দোলনের নেতৃত্ব দিয়েছে।।এখন আমাদের ছোট ছোট ভাই বোনেরা মনেকরে তাদের আন্দোলনেই বিগত সরকার বিদায় নিচ্ছে এটা কি ঠিক?  এটা ঠিক না।আমরা চাই একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক।অন্যথায় এদেশের জনগণ যদি আন্দোলন সংগ্রামে নামে তাহলে আপনাদের অবস্থাও কিন্তু নড়বড়ে হয়ে যাবে।

তিনি আরো বলেন, এই সরকার সংস্কারের কথা বলছে।আমরাও সংস্কার চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু সংস্কারের নামে তাল বাহানা চলবেনা।জনগন যদি চায় তাহলে আশাকরছি আগামীতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবো।

তিনি বলেন, যারা আজকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়।আমরা মনেকরি এটিও একটি ষড়যন্ত্র।পাশাপাশি একটি কথা বলবো।আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে।নিজের মধ্যে বিভেদ করা যাবে না।অদূর ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন যেই মনোনয়ন পাক তাকে নির্বাচিত করতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী  কমিটি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোস্তাক মিয়া।

আরো বক্তব্য রাখেন,এলডিপি কেন্দ্রীয় নেতা আবু তাহের, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব  রাশেদা বেগম হীরা ।

এছাড়াও জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল এম এ শুকুর পাটোয়ারী, দেওয়ান মো. শফিকুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি,অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড.মোহাম্মদ বাবর বেপারি,অ্যাড. শামসুল ইসলাম মন্টু, শাহজালাল মিশন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান,আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসাইন,জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী,জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মুক্তা,জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি,জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন গাজী।

 

সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের আহবায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।

হাসান আলী হাই স্কুল মাঠে চাঁদপুর বিএনপির স্মরণকালের বৃহত্তম এই জনসভায় জেলা বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক,বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিন, মোতাহার হোসেন পাটোয়ারী, ডা.সরদার মাহবুব, কৃষক দলের  ব্যারিস্টার টিপু,জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু,অ্যাড. এটিএম মোস্তফা কামাল, ডিএম শাহাজান, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি প্রবীণ নেতা আলহাজ্ব আবুল কালাম জমাদার,জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category