• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তর উপজেলা সেচ কমিটির সভা

আমন মৌসুমে সেচ ক্যানেলে পানি সরবরাহ করা হবে… উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

Lovelu / ৩৪৯ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

গোলাম নবী খোকনঃ

উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সভাপতি বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন বর্তমান প্রাকৃতিক যে দূর্যোগ এর কারনে খড়া, এর প্রভাবে ক্ষেতে ধান রোপন করা অনুপোযোগী হয়ে পরছে। কোন কোন জায়গায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে, সে জন্য মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ীবাঁধের ভিতর আউশধান রোপনের উপযুক্ত সময়। খড়ার কারনে দেখা গেছে পানির অভাবে কৃষকরা ক্ষেতে ধান রোপন করতে পারছে না। সে জন্য তাৎক্ষণিকভাবে সেচ মিটিং এর সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক ২/১ দিনের মধ্যেই বাড়ীঁবাধের সেচ ক্যানেলে পানি সরবরাহ করা হবে। কৃষক / কৃষাণীদের ক্ষেত তৈরী করে ধান রোপনের প্রস্তুতি নেওয়ার জন্য আহবান করেন। ২৪ আগষ্ট(বুধবার)চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্তমান আমন মৌসুমে পর্যাপ্ত সেচের সরবরাহের লক্ষ্যে উপজেলা সেচ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো ও বলেন প্রত্যেক পানি ব্যবস্হাপনা দল গুলো কে সেচ ক্যানেন জরুরী পরিস্কার রাখার আহবান জানান। আর কৃষক কৃষাণীদের মেইন ক্যানেল থেকে ক্ষেতে পানি নেওয়ার জন্য মাঠনালা পরিস্কার করে রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সালাউদ্দিন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ এগ্রিকালচার ডাবল পেমেন্ট কর্পোরেশন বিএডিসির সাব এসিস্টেন্ট ইন্জিনিয়ার (MI) মোঃ মেহদী হাসান ভুইয়া, বিএডিসি চাঁদপুরের ইমরুল কায়েস মির্জা কিরন,মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ- বিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, এসও জামাল হোসেন, এসও সালাউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজান প্রধান, কৃষক প্রতিনিধি মোঃ শামসুদ্দিন খান প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category