• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

আবহাওয়া অনুকূলে মুন্সীগঞ্জে বোরো ধানের কৃষক কৃষাণী কর্ম ব্যস্ত

Lovelu / ৩৩২ Time View
Update : শনিবার, ১৪ মে, ২০২২

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

আবহাওয়া অনুকূলে মুন্সীগঞ্জ বোরো ধানের কৃষক-কৃষাণী কর্ম ব্যস্ত। গত দুদিন আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক ধান কাটতে মহাব্যস্ত হয়ে পড়েছেন। বাড়ির উঠানে কাঁদা থাকলেও কিষাণী ঘরে বসে নেই, ধান শুকানো, সেদ্ধ করার কাজে মহাব্যস্ত।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বাঘরা গ্রামের আব্দুর রহিমের বাড়ির দুজন কৃষাণী জানান, গত দুইদিন আবহাওয়া অনুকূলে থাকায় তারা ১৫মণ ধান সিদ্ধ করেছেন,তাদের ওঠান ভেজা ও কাদা যুক্ত হওয়া সত্ত্বেও তারা ঘরে বসে নেই ধান সিদ্ধ করে ঢাকা দোহার মহাসড়কে ধান শুকাচ্ছেন। আজ ১৪ মে দিনটি ভালো থাকলে ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এরূপ দৃশ্য পুরা সড়কজুড়ে। কৃষক খলিল এ প্রতিনিধিকে জানান, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে। দু’দিন যাবত আবহাওয়া অনুকূলে এরূপ আবহাওয়া থাকলে তিনি হাজার মণ ধান পাবেন বলে আশাবাদী।

কৃষক স্বরূপ আলী ঢাকা দোহার মহাসড়ককে ভিজা ধান শুকাচ্ছেন তিনি জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে পানিতেপাকাধান পানিতে তলিয়ে গিয়েছিল, ভিজা ধান কাটতে হয়েছিল, রোদ উঠেছে আল্লাহর রহমত হয়েছে কয়েকদিন এভাবে রোদ থাকলে ভিজা ধানশুকিয়ে আবার সিদ্ধ করে শুকিয়ে গুলায় ভরে রাখা যাবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category