• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

মতলবে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছেঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ২৩২ Time View
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন , নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আপনারা যারা চিকিৎসাসেবা দিতে কাজ করছেন আমার বিশ্বাস আপনারা সর্বোচ্চ আন্তরিকতার সাথেই কাজ করছেন। আপনাদের সেবায় একজন রোগী মানসিক ও স্বাস্থ্যগত সুস্হ হয়ে উঠতে পারে। ৪ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা হাসপাতালের অডিটরিয়ামে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উৎড়াই, বন্ধুর পথ পার হয়েছে। আজকে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী অতন্ত্র প্রহরীর মত কাজ করবে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও ডাঃ আহসান হাবিব এবং ডাঃ মোর্শেদা মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) ইয়াসির আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, এক্স-রে, জিন এক্সপার্ট মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন,ল্যাব এনালাইজার ও সেল কাউন্টার মেশিন এবং ওটি ফ্যাসিলিটি এর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category