• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

অভয়নগরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Lovelu / ২৫০ Time View
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

সুজন মাহমুদ, যশোর :

যশোরের অভয়নগর উপজেলায় সুব্রত মণ্ডল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহত সুব্রত মণ্ডল উপজেলার দামুখালি এলাকার বাসিন্দা। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে শামীম বলেন, সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে ভবদহ মৎস্য আড়তে যাচ্ছিলেন সুব্রত মণ্ডল। পথে উপজেলার দামুখালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তার মাথায় গুলি করে পালিয়ে যান।

মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় চরমপন্থিরা জড়িত। তারাই ওই ব্যবসায়ীকে গুলি করতে পারে বলে মন্তব্য করেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category