• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%,জিপিএ-৫ পেয়েছে ২ জন জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেলে আব্দুল আজিজ ফাউন্ডেশন ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ

আহ্বায়ক শাহাবুল আলম , সদস্য সচিব কায়েকোবাদ

ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন

Lovelu / ৩৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মো. শাহাবুল আলমকে আহবায়ক  বীর মুক্তিযোদ্ধার সন্তান কায়েকোবাদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিল এ কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল এ অনুমোদন প্রদান করে।

অনুমোদনপত্র সুত্রে জানা যায় , নবগঠিত কমিটির আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলম বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজের উদ্দিনের সন্তান। তিনি ত্রিশাল চরপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে সদস্য সচিব কায়েকোবাদ বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলামের সন্তান। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়।

অনুমোদিত কমিটির মেয়াদ তিন মাস নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠন করতে হবে। এ জন্য জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে বলেও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের ক্ষমতাও সংরক্ষণ করেছে জেলা কমান্ড কাউন্সিল।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত কমিটির মাধ্যমে ত্রিশালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় হবে। পাশাপাশি উপজেলার সব ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category