• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেলে আব্দুল আজিজ ফাউন্ডেশন ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায়

নবধারার অভিনন্দন

৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার

Lovelu / ৯২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মতলব উত্তর ব্যূরো:

মতলব উত্তর উপজেলার ১৯২১ সালে নির্মিত প্রাচীনতম ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক শামসুজ্জামান ডলার।

 

উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে সাংবাদিক শামসুজ্জামান ডলার এর আগে ২০০৮ ও ২০২৩ সালে সভাপতি মনোনীত হয়েছিলেন এবং সর্বশেষ অদ্য ২০২৬ সালেও সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত হন।

 

এছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর দীর্ঘদিনের সংগঠনিক সম্পাদক, শিল্পকলা একাডেমী পরিচারনা কমিটির দীর্ঘদিনের সদস্য  সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন।

 সাংবাদিক শামসুজ্জামান ডলার ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় নবধারা নিউজ২৪ডটকমেরপক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন নবধারা নিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক মাহবুব আলম লাভলু 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category