• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ মতলব উত্তরে ১১ বছরের শিশু নিখোঁজ কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ ৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার বাছুর চুরি করে পালিয়েও শেষ রক্ষা হয়নি, সিসিটিভির সূত্রে গ্রেপ্তার ২ চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে ড্রামট্রাক, আহত ২ নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ত্রিশালে চোরাই অটো ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ ত্রিশালে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু

রানার্সআপ ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

Lovelu / ৬৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মো:রোবেল হোসেন

“গণিতকে ভয় নয়, আনন্দের সাথে জয় করি”—এই স্লোগানকে ধারণ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাটের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড-২০২৬।গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং গণিতভীতি দূর করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁদপুর সদর উপজেলার ৯টি এবং মতলব দক্ষিণ উপজেলার ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির বিজয়ী দলের পাঁচ সদস্য হলেন—মাহের জাবিন অমিয়া, জোবায়ের ইসলাম রাকাত, অবনিশ জাগরী, মো. জাবেদ ওমর আবির এবং ফারিস আল হাসান।

রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির দলের সদস্যরা হলেন—মো. আবদুল মোহাইমিন, মারুফ হাছান ও জিহাদ গাজী।

তৃতীয় স্থান অধিকার করে ছায়েরা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন। বিদ্যালয়টির দলের সদস্যরা হলেন—মনিকা রানী, উম্মে হাবিবা জাহান তুবা, আবদুর রহমান, আবদুল আহাদ ও আয়েশা আক্তার রিয়া।

এছাড়া চতুর্থ স্থান অর্জন করে খ্রিস্টান মিশনারী স্কুল এবং পঞ্চম স্থান অর্জন করে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো—পূর্ব ডাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট কবি নজরুল একাডেমি, ইকরা মডেল একাডেমি, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি, মতলব দক্ষিণ এবং ওয়াইডব্লিউসিএ নার্সারি স্কুল, চাঁদপুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাটের উপাধ্যক্ষ জনাব ফয়সাল ফরায়েজি, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার জনাব মাহাবুবুল হোসাইন এবং সহকারী কর্পোরেট অফিসার জনাব ইকবাল হোসেন।

প্রথমবারের মতো আয়োজিত এ গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category