আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৪জানুয়ারি -২০২৬)সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে নবীন বরণ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের নাঈমীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আলম সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন।বক্তব্য রাখেন,আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম,সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী,আরো উপস্থিত ছিলেন ,সাবেক আল হেরা আইডিয়াল মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য আলী হোসেনের পিতা মোঃ আইনাল হক , পরিচালনা পর্ষদের সদস্য আহসান হাবিব, মিনহাজ দেওয়ান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক হাফেজ কারী সিদ্দিকুর রহমান।
বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । সর্বশেষ উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
হেরা আইডিয়াল মাদ্রাসাটির শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাতালিকায় উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।