• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবঃ মো. জালাল উদ্দিন এমপি  কৃষি উৎপাদন টেকসই রাখতে মাটি, পানি ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজনঃ কৃষিমন্ত্রী  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অবৈধ ৭ টি জাল জব্দ ও ৩ টি জাগ উচ্ছেদ  প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী  ভুট্টা খেতে মিললো প্রতিবন্ধী কিশোর বাবুর লাশ

শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

Lovelu / ১০৭ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে দক্ষিণ জাহানাবাদে একটি ভাসমান আখের রসের দোকানে আখের রস সংগ্রহ করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় ।২০ ফেব্রুয়ারি(শুক্রবার) দুপুর দুইটার পর হতে ইফতারে পূর্ব পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

আখের রস ক্রেতা আলাউদ্দিন খান জানান, চলছে বৈরী আবহাওয়া রাতেও সকালে শীত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গরমের তাপ বাড়তে থাকে।একদিকে গরম অপরদিকে মাহে রমজান ।মাহে রমজানের ইফতারে আখের রসের শরবত খেলে স্বস্তি লাগবে বিধায় ১ লিটার আখের রস ক্রয় করলেন ১০০ টাকা দিয়ে ।আব্দুস সাত্তারের ছোট্ট মেয়ে বায়না ধরেছে আখের রস খাবে ।তাই মেয়ের সামিহাকে নিয়ে এসেছেন আখের দোকানে ছোট্ট এক গ্লাস রস কিনলেন ২০ টাকায়।

কৃষক আব্দুস সামাদ জানান, দুপুরে প্রচন্ড গরম পড়ায় তিনিও এসেছেন আখের রস কিনতে হাফ লিটার রস কিনলেন ৫০ টাকা দিয়ে ।

আখের রস বিক্রেতা হেলাল জানান,তিনি নিজের জমিতে আখের চাষ করে থাকেন।সে আখ জমি হতে আখ সংগ্রহ করে তার ভাসমান দোকানে মেশিনের সাহায্যে রস বের করে বিক্রি করে থাকেন ।শীতের পর হালকা গরম ও মাহে রমজান হওয়ায় আখের রসের বিক্রয় বেড়েছে ।

বিশেষজ্ঞ চিকিৎসক জামাল উদ্দিন জানান ,ভাসমান দোকানেও খোলামেলা পরিবেশে এসব আখের রসের মধ্যে ধুলাবালি প্রবেশ করে এসব রস পানের ফলে স্বাস্থ্য হানির আশঙ্কা রয়েছে ।
তাই এ আখের রস পান না করে পা পরিহার করাই উত্তম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category