মোঃ আবু সাঈদ,বিরামপুর(দিনাজপুর):
দিনাজপুর জেলার বিরামপুর ভুট্টা খেত থেকে মানষীক ভারসাম্য হীন প্রতিবন্ধী স্বাধীন বাবু (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে থানা পুলিশ।
(১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়া ভাসা) গ্রামের একটি ভুট্টা খেতে লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক পুলিশকে খবর দেন। থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ভুট্টা খেত থেকে স্বাধীন বাবু (১৬) নামের এক লাশ উদ্ধার করে।
নিহত স্বাধীন বাবু নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, নিহত স্বাধীন মানসিক ভারসাম্যহীন। সে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন কবরস্থান, ভুট্টা খেত, রাস্তা, ঈদগাহ ও উঁচু স্থানে রাত্রি যাপন শেষে তিন/চার দিন পর বাড়ি ফিরত।
তিনি আরো জানান, এই অবস্থায় রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সোমবার ভুট্টা খেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বিরামপুর থানায় ইউডি মামলা হয়েছে। এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের করতে সুরতহাল রিপোটের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।