• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন  টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মতলবের আব্দুস সাত্তার পাটোয়ারী শ্রীনগরে ভাসমান আখের রসের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ

Lovelu / ৭৮ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মোঃ আবু সাঈদ, বিরামপুর(দিনাজপুর):

প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার এ দেশ আমার,এ দেশ আপনার,এ দেশ বাংলাদেশর সকল নাগরিকের। প্রশাসনের প্রচেষ্টায় সাধারণ মানুষ এবার নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর পালন করেছে। বিএনপি এদেশের উন্নয়নের জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহির হোসেন।

তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, এদেশের মানুষের সেবক হিসেবে কাজ করার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেন কোন কাজে এসে হয়রানির শিকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। এ দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করেছে, সে জন্য তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানোর জন্য সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে।

বিএনপি সরকার দেশের মানুষের জন্য কাজ করতে এবং দেশের উন্নয়ন করতে অঙ্গীকারাবদ্ধ।প্রধানমন্ত্রী মন্ত্রী তারেক রহমানের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমরা শাসক নয়, সেবক হিসেবে থাকতে চাই। মন্ত্রী আরো বলেন, বিএনপি ৩১ দফার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড, খাল খনন কর্মসূচি সকল কাজের জন্য কোন দুর্নীতি সহ্য করা হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশকে স্বনির্ভর দেশে হিসেবে গড়ে তুলতে চাই।

(২২ মার্চ) রবিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা/ কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা সুলতানা নীলা, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেল, অফিসার, অফিসার ইনচার্জ ওসি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, সুধীবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category