• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

৩শ’ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

Lovelu / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা করছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ. জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আ. বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ. মান্নানসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. জাকির হোসেন। জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category