• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিক্ষোভ মিছিল

Lovelu / ১৬৩ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় মহাসমাবেশর নামে বিএনপি-জামাতের নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজান) এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি ছেংগারচর পৌরসভার সামনে থেকে বের হয়ে ছেংগারচর বাজার ও থানা এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, সমাবেশের নামে বিএনপি ও জামায়াতে নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে। পুলিশ সদস্যকে হত্যা করেছে, বিচারপতির বাসভবনে ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়া পথে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সমাবেশের নামে তারা আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। তাদের এই অরাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

‘বিএনপির হরতাল কর্মসূচী দেশের জনগণ মানে না। তাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে। বিএনপি কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে রাজপথেই তা প্রতিহত করা হবে। সব ব্যবসায়ীদের দোকানপাট খোলা এবং গাড়ি নিয়ে চালকদের বের হওয়ার অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবি উল্লাহ সরকার, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা জসিম উদ্দিন, ইব্রাহিম লস্কর, হারুন, কাউছার মিয়াজি, মোহন, ছেংগারচর কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহম্মদ’সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category