• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে বাড়ী-ঘর মেরামতের নিমিত্তে ঢেউটিন বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেইঃ পরিকল্পনার প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

Lovelu / ৩৩৫ Time View
Update : রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করাতে হবে। আওয়ামীলীগের সভানেত্রী প্রধান মন্ত্রী হলেই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

১১ জুন রবিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বাড়ী-ঘর মেরামতের নিমিত্তে ঢেউটিন বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি বড় রাজনৈতিক দল।তাই দলে বিভেদ থাকতেই পারে কিন্তু যারা বঙ্গবন্ধুর সংগঠন করে তারা বিভেদ ধরে রাখে না।নির্বাচন বা দলের দুর্দিনে আওয়ামীলীগের নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় ইতিহাস তাই বলে।

মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরাঙ্গজেব,উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য শহীদ উল্লা প্রধান, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন ফরাজী,শাখাওয়াত হোসেন মুকুল সরকার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা নেছার উদ্দিন মিশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল)ইয়াসির আরাফাত,গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াহেদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক খসরু ঢালী ও ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category