মাহবুব আলম লাভলুঃ
স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়,মতলবে ফিরলেন দু’খালাতো ভাই লাশ হয়ে! মঙ্গলবার গুলিস্তানের ফুলবাড়িয়া সিদ্দিক বাজারের ভয়াবহ বিস্ফোরণে আপন খালাতো ভাই মানসুর(২৫)ও মোঃ আল-আমিন (২৩)নিহত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরের মোশাররফ হোসেন মিয়াজীর ছেলে মানসুর ও পশ্চিম লালপুরের মোঃ বিল্লাল হোসেন বেপারীর বড় ছেলে ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মোঃ আল-আমিন (২৩)। তারা দু’জন আপন খালাতো ভাই।
বুধবার মতলব উত্তরে নিজ বাড়িতে লাশ পৌছালো দুজনের। বাড়িতে শোকের মাতম নেমে এসেছে। কোন সান্ত্বনাই থামাতে পারছে না নিহতের মা-বাবার কাঁন্না। সন্তানকে নিয়েই সাজানো ছিল যে মায়ের পৃথিবী এক নিমিষেই তা যেন এলোমেলো হয়ে গেলো। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
বিস্ফোরণে নিহত উদীয়মান মানসুর ও মোঃ আল-আমিনে লাশ বাড়ি নিয়ে আসলে এলাকাবাসী ও স্বজনরা তাদের শেষ বিদায় জানাতে আসেন।এ সময় বলতে থাকেন স্বপ্ন নিয়ে গিয়েছিলেন ঢাকায়,মতলবে ফিরলেন দু’খালাতো ভাই লাশ হয়ে!